ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধুমেলার উদ্বোধন


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:২৯

খাগড়াছড়িতে দুই দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় বাসা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।  

বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: রেজাউল করিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপসচিব)- নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথি বলেন, মৌচাষের মাধ্যমে পাহাড়ে অর্থনৈতিক সাফল্য অর্জন সম্ভব। পাশপাশি পাহাড়ে আন্তনির্ভরশীলতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধি পাবে। এই মৌচাষ দিয়েই পাহাড়ে বেকার’রা নিজেদের ভাগ্য উন্নয়ন করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে পারে বলেও তিনি মন্তব্য করে এই মধু মেলার মাধ্যমে চাষীরা উৎসাহিত হবে বলেও তিনি জানান।   

বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)-রুমানা আক্তার ও মৌচাষ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক সাধন বিকাশ চাকমা এতে উপস্থিত ছিলেন। 

বেসকারি ভাবে পাহাড়ে এই প্রথম আয়োজিত মধুমেলায় খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন মৌচাষী স্টল নিয়ে অংশ গ্রহণ করে। ২ বছর মেয়াদি মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় এ জেলায় ৪শ জন মৌচাষীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে বলে মেলার আয়োজক কর্তৃপক্ষ জানান। 

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩