নালিতাবাড়ীতে মাছের ড্রাম ভর্তি মদের বোতল আটক
শেরপুরের নালিতাবাড়ীতে মাছের ড্রাম ভর্তি ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬০ বোতল মদসহ একটি পিকআপ গাড়ি করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) ভোরে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদ উদ্ধার হলেও পিকআপ চালককে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ভারতীয় মদ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে চোরাকারবারিরা গাড়িতে মাছের ড্রামে লোড করছে- এমন গোপন সংবাদ পেয়ে নালিতাবাড়ী থানা টিম চোরাকারবারিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাশের পাহাড়ে পালিয়ে যায় এবং পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক পিকআপ গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ সিএনজি নিয়ে পিকআপটি ধাওয়া করে। একপর্যায়ে পিকআপটি কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে পিকআপ গাড়িটি খড়ের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশিকালে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের মধ্যে রাখা ২টি বস্তায় ২ ব্র্যান্ডের ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে মদবাহী পিকআপটি আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমদানি নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ