ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মধুখালীতে ৭০ জনকে বকনা বাছুর প্রদান


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৮:৫৮

ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রান্তিক মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৭০ জন মৎস্যজীবীর মাঝে ৭০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে ২০২৫) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মাল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ এস. এম. নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী, উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কামারখালী ইউপি চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান,  নওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, কামালদিয়া ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুনসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পটির মূল লক্ষ্য হলো প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকা বহুমুখীকরণে সহায়তা করা। এ ধরণের বিকল্প কর্মসংস্থানের ফলে মৎস্যজীবীরা মাছ আহরণে অতিরিক্ত চাপ না দিয়ে গবাদিপশু পালনসহ অন্যান্য পেশায় উদ্বুদ্ধ হবেন।

উল্লেখ্য, পরিবেশবান্ধব উপায়ে দেশীয় মাছ সংরক্ষণের মাধ্যমে একদিকে যেমন জীববৈচিত্র্য রক্ষা পাবে, অন্যদিকে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নও নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ