মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে মোঃ মুবিন নামের ৫ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে ) দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ রাকিব আকনের পুত্র।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ লিটন আকন সহ পরিবারের কয়েকজন একত্রে বাসা সংলগ্ন বেড়েরধন নদীতে লাইফ জ্যাকেট পরিধান করিয়ে গোসল করতে নামায় নাতি মুবিনকে। সাঁতার কাটা অবস্থায় হঠাৎ কিছুক্ষন পরে শুধু লাইফ জ্যাকেট ভাসতে দেখে স্বজনরা ডাক চিৎকার দেয়।
স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ডুবুরি ও স্থানীয় লোকজন প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি শেষে নদীর তলদেশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক