মাদারীপুরে ঋণে কেনা ইজিবাইক গেলো অজ্ঞান পার্টির খপ্পরে, পথে বসেছে পরিবার
মাদারীপুরের কালকিনিতে যাত্রীবেশে ইজিবাইকে ওঠা অজ্ঞান পার্টির সদস্যরা এক তরুণ চালককে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে কালকিনি উপজেলা পরিষদের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালকের নাম মো. শাওন মাঝি (১৯)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের বাসিন্দা, শিপন মাঝির ছেলে।
পারিবারিক সূত্র জানায়, শাওন সকালে ডাসারের পিরারবাড়ি এলাকা থেকে যাত্রী নিয়ে কালকিনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীরা তাকে পানীয়ের সঙ্গে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দেয়। পরে কালকিনি উপজেলার একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা শাওনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
শাওনের মা সিমা বেগম বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর শাওন কষ্ট করে ঋণ নিয়ে ইজিবাইকটি কিনেছিল। এই গাড়ির আয়েই আমাদের সংসার চলত। এখন ইজিবাইক হারিয়ে আমরা চরম বিপদে পড়েছি।”
তিনি সমাজের সহৃদয়বান মানুষের সহায়তা কামনা করেছেন এবং ইজিবাইকটির সন্ধান পেলে এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন: 01302687822
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত