শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। রাজনৈতিক সহকর্মীরা মরহুম শামীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. তানভীর মাহমুদ পলাশ। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বক্তারা মরহুম জাহাঙ্গীর হোসেন শামীমের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। মাহফিল শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান