ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ১০:৩০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে ইতিপূর্বে জমি দখলকে নিয়ে সহিংসতা ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে ৪৪ বান্ডিল ঢিউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানার নিদেশনায় হরিপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৪৪ বান্ডিল ঢেউটিন ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (অতি:দায়িত্ব) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুসালেহ চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জামায়াতের প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ। 

এ বিষয়ে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান সকালের সময়কে জানান, ক্ষতিগ্রস্ত যারা সাহায্য পাওয়ার মত তাদের সকলকে এ ঢেউটিন দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে উপজেলার আটঘরিয়া গ্রামে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের অনেকেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এমএসএম / এমএসএম

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ