ড. মুহাম্মদ ইউনূসকে চবির সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডি-লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত হন ড. ইউনূস।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহইয়া আখতার তার হাতে সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপাচার্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা।
বেলা ২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবর্তন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের ৪২ জন পিএইচডি, ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে।
অনুষ্ঠান উপলক্ষে নির্মাণ করা হয়েছে দেড় লাখ স্কয়ার ফিটের অত্যাধুনিক প্যান্ডেল, যার ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। পুরো সমাবর্তনের আয়োজনে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, এই আয়োজনে প্রায় এক লাখ মানুষের সমাগম ঘটবে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাসে করে ক্যাম্পাসে পৌঁছান গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে।
তবে এবার সমাবর্তন শোভাযাত্রায় কেবল বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক অংশ নিচ্ছেন; গ্র্যাজুয়েটদের অংশগ্রহণ সীমিত রাখা হয়েছে। অনুষ্ঠানের মূল মঞ্চে বসার ব্যবস্থা করা হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের জন্য।
সমাবর্তন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।
এমএসএম / এমএসএম
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া