ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাসযাত্রীর


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-৫-২০২৫ রাত ৯:৪০

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী বাসের সাথে পন্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান(৫০) নামের বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার(১৪ মে) ভোর ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দ্বার করাও চালক। এসময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) তমাল বলেন,'নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় কোন আহত নেই।'

তিনি আরও বলেন,'খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে।'

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত