ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ১:৫৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সড়কের পাশে, পথে-প্রান্তরে, বিভিন্ন দপ্তরের আঙিনায় দৃষ্টি কাড়ছে রঙিন কৃষ্ণচূড়া ফুল। গ্রীষ্মের ছোঁয়া লাগার পর থেকেই প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে এ ফুল। শুধু লাল নয়, দেখা মিলছে কমলা ও হলুদ রঙের কৃষ্ণচূড়া ফুলেরও।

সীমান্তবর্তী এ উপজেলা ঘুরে দেখা যায়, পৌর শহরের শহিদ মিনার ও শহিদ মুক্তিযোদ্ধা মঞ্চ এলাকা লাল কৃষ্ণচূড়া ফুলে সেজেছে। এখানে স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন কৃষ্ণচূড়া গাছটি ফুলে ফুলে রঙিন হয়ে যেন একটু বেশীই সৌন্দর্যের মায়া ছড়াচ্ছে। একইভাবে সেজেছে নকলা-নাকুগাঁও  মহাসড়কের বেশ কয়েকটি স্থান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ, মধুটিলা ইকোপার্ক ও সার্জেন্ট আহাদ পার্কে অসংখ্য গাছে শোভা পাচ্ছে এ ফুল।

মোহাম্মদ আলী মডেল স্কুলের শিক্ষক অভিজিৎ সাহা বলেন, এই উপজেলায় একসময় অনেক কৃষ্ণচূড়া গাছ দেখা যেত। বর্তমানে অনেক কমে গেছে। তবে এখনও শহরের বিভিন্ন মোড়, গ্রামীণ সড়ক, পার্ক, বিনোদন কেন্দ্রসহ বেশ কিছু এলাকায় কৃষ্ণচূড়া শোভা পাচ্ছে। রোদ আর গরমে কৃষ্ণচূড়া গাছ ও ফুল স্বস্তিদায়ক।

স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল বলেন, আমাকে বিভিন্ন কাজে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে হয়। এসময় চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছ। গাছে ফুল ফুটেছে। তীব্র দাবদাহে গাছগুলো ছায়া দেওয়ার পাশাপাশি সৌন্দর্যও ছড়াচ্ছে।

পরিবেশ ও প্রকৃতি বিষয়ক গবেষক কবি সংগঠক অধ্যক্ষ মুনীরুজ্জামান বলেন, বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বহু আন্দোলনের পটভূমির সঙ্গে কৃষ্ণচূড়া গাছের নিবিড় সম্পর্ক রয়েছে। শোভাবর্ধনকারী এ গাছ দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছেও সমান গুরুত্ব বহন করে। শখের বশে এ গাছের কদর রয়েছে অনেকের কাছে।

বাংলাদেশে কৃষ্ণচূড়া ফুল ফোটে এপ্রিল থেকে জুন পর্যন্ত। । তবে অন্যান্য দেশে কৃষ্ণচূড়া ফুল ফোটার সময় ভিন্ন। যেমন, আমেরিকার দক্ষিণ ফ্লোরিডায় জুনে, আরব আমিরাতে সেপ্টেম্বরে, ক্যারিবীয় অঞ্চলে মে থেকে সেপ্টেম্বর, ভারতে এপ্রিল থেকে জুন ও অস্ট্রেলিয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এ ফুল ফোটে থাকে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন