নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি আটক
কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সেলিম নামক এক মাদককারবারীকে গ্রেফতার করেছে।
জানা যায়, টহলচলাকালীন সময়ে স্থানীয় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথবাহিনী ও পুলিশ বুধবার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া-বক্সগঞ্জ সড়কের মন্নারা বাজারের পাশর্বর্তী শুভপুর নামক স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় স্থানীয়দের সহায়তায় যৌথ বাহিনী সেলিম মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে আশেপাশের এলাকা তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা ও ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটকৃত সেলিম মিয়া উপজেলার বটতলী ইউনিয়নের জিনিয়ারা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। অভিযান চলাকালে সেনাবাহিনীর ওযারেন্ট অফিসার মাসুদ ও নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক সমর বড়ুয়া সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকত বলেন, মাদক বিক্রি ও সেবন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী