কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক ও নৈশপ্রহরীর বিদায় সংবর্ধনা
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের ঐতিহ্যবাহী কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে দুইজন শিক্ষক ও একজন নৈশপ্রহরীর অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ মে (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুকুল কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাছেদ আলী মোল্লা, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাসান, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক ও নৈশপ্রহরীকে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। বিদ্যালয় চত্বরে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর দৃশ্য ছিল অত্যন্ত আবেগময়।
বিদায়ী শিক্ষক ও কর্মচারীরা হলেন—
মোঃ তৌহিদ উজ্জামান (শরীরচর্চা শিক্ষক),
মোঃ শাহিদুল ইসলাম মুন্সি (সমাজবিজ্ঞান শিক্ষক),
মোঃ মোস্তফা মিয়া (নৈশপ্রহরী)।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, বিদ্যালয় থেকে বিদায় নেওয়া শুধু চাকরি জীবনের অবসান নয়, এটি একটি আবেগঘন অধ্যায়ের পরিসমাপ্তি।
বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করে।
উল্লেখ্য, কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এসব শিক্ষক ও কর্মচারীদের অবদান স্থানীয় শিক্ষাঙ্গনে প্রশংসিত ও স্মরণীয় হয়ে থাকবে।
এমএসএম / এমএসএম
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত