পটুয়াখালীতে জমি দখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীনতার দাবি
পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির পরিবারকে হুমকি ও ভয়ভীতির মধ্যে ফেলেছে প্রভাবশালী খোকন খান ও তার সহযোগীরা—এমন অভিযোগ করেছেন এইচ.এম. কাওসার মাসুম ডালিম খান নামের এক ভুক্তভোগী।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ডালিম খান জানান, খোকন খান (পিতা: মৃত জয়নাল খান) ও তার লোকজন জোরপূর্বক তার পৈত্রিক জমি দখল করে রেখেছে। এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিতে থাকে।
ডালিম খান আরও জানান, গত ১৩ জানুয়ারি তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৬৬৩, ট্র্যাকিং নং: 1Y2L.LY) করেন। পরদিন সকালে তার নিজ বাড়ির ভেতরে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়, যাতে লেখা ছিল:
“ডালিম খানকির পোলা, তুই ভুল মানুষের সাথে জামেলায় জড়াইছোস, তোকে যে দিক দিয়া ধ্বংস কইরা দিমু বুঝতেও পারবি না। সাবধানে থাকিস।”
চিরকুটের পাশে লেখা ছিল ‘Red Zone’, যা পুরো পরিবারকে আতঙ্কিত করে তোলে।
তিনি বলেন, “আমার স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতের বেলা ঘুমাতে পারি না। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, খোকন খান গং আদালতের স্থিতাবস্থা আদেশ ও পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের জমিতে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীর করা সাধারণ ডায়েরির তদন্ত চলছে। আমরা যেকোনো ধরনের হুমকি, ভীতি প্রদর্শন কিংবা অবৈধ দখলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এমএসএম / এমএসএম
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ