চিলমারীতে বোরো চাল ক্রয়ের উদ্বোধন
কুড়িগ্রামের চিলমারী খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসুনিয়া, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও চালকল মালিক মো. হাফিজুর রহমান, থানাহাট আদর্শ বণিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাবেক অধ্যক্ষ মো. শামসুদ্দিন সরকার, বিএনপি নেতা সাহেব আলী, আমিনুল ইসলাম, আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে এ্যাপস এ আবেদনের ভিত্তিতে লটারীর মাধ্যমে ১৫৯জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ৪৭৭মে.টন ধান, প্রতিকেজি চাল ৪৯টাকা দরে উপজেলায় ৪২জন মিলারের মাধ্যমে ১হাজার ৪৪১মে. টন চাল ও প্রতি কেজি ৩৬টাকা দরে গম ক্রয় করা হবে। যা গত ২৪এপ্রিল তারিখে শুরু হয়ে আগামী ৩১আগষ্ট পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার মো. শামসুদ্দিন সরকার নামের এক চালকল মালিকের নিকট হতে ৬ মে.টন চাল নিয়ে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সারাদেশে একযোগে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২