ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ৪:৫৫
আসন্ন  সোনাগাজী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও নির্বাচনী মাঠে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 
বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। 
গণসংযোগে ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
এর আগে দুইবার করোনা মহামারীর কারণে এই পৌরসভায় ভোট গ্রহনের তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর প্রার্থীরা মাঠে নেমে পড়েন। এখানে  মেয়র পদে চারজন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে বাংলাদেশ  আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ( নৌকা প্রতিক), 
স্বতন্ত্র প্রার্থী  হিসেবে ব্যাবসায়ী  আবু নাছের (মোবাইল ফোন),   ইসলামি আন্দোলন বাংলাদেশ'র প্রার্থী  হাফেজ মো. হিজবুল্লাহ (হাতপাখা) ও আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম (পানির জগ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
এছাড়া সাধারণ ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন, সংরক্ষিত ২টি সংরক্ষিত  মহিলা ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ২ নং মহিলা ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাসলিমা আক্তার  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন