ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে মাছ ধরতে গিয়ে উপজাতির মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৫-৫-২০২৫ রাত ১০:১৬
পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরের ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মংএ চান (৫০) নামের এক উপজাতি মৃত্যু হয়েছে। নিহতের নাম মংএ চান একই এলাকার মৃত অংজু মং-এর ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে বেতকাটাপাড়া গ্রামের মুসলিম পাড়া এলাকার মসজিদ সংলগ্ন একটি খালে মাছ ধরার উদ্দেশ্যে যান মংএ চান। এ সময় হঠাৎ তিনি স্ট্রোক করে পানিতে পড়ে ডুবে যান।
 
এ সময় স্থানীয়রা দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে নদী থেকে উদ্ধার করে তীরে উঠালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
 
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) তরিকুল ইসলাম বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে বিষয়টি তদন্তাধীন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার