কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিসিএসআইআর (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) উদ্ভাবিত লাগসই প্রযুক্তির স্থানীয়ভাবে প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরে আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিসিএসআইআরের পক্ষ থেকে সেমিনারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ ও অংকুরিত শিশু খাদ্য সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর এতে তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফয়সাল আবেদীন খান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এতে সভাপতিত্ব করেন। বিসিএসআইআরের সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান ও মো. আমিন হোসেন বিসিএসআইআর উদ্ভাবিত প্রযুক্তি সমুহ উপস্থাপন করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. বদরুল আবেদীন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. সারোয়ার হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বক্তব্য রাখেন। পরে উপসচিব সহ অন্যান্যরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied