পাংশায় মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ
রাজবাড়ী পাংশায় মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এঅভিযোগের কথা অস্বীকার করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান। নির্মাণ কজটি করছেন এম ডাব্লু এম জে ভি (MWMJV) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
উপজেলার পাংশা সরকারি কলেজের সামনে নির্মিত ১৩ কটি ৪১ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে উপজেলা মডেল মসজিদ। এ মসজিদ নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কলেজের শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আমরা কলেজে এসেছি। কলেজে প্রবেশের সময় আমরা দেখতে পাই মডেল মসজিদ নির্মাণে যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে তা একেবারেই নিম্নমানের। মসজিদ ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার কোনোভাবেই কাম্য নয়।
অভিযোগ সূত্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মানাধীন মসজিদের সামনে একটা গাদিতে বেশ কয়েক হাজার ইট রাখা রয়েছে। ইটগুলো দিয়ে চলছে গাতনির কাজ।
এ সময় এম ডাব্লু এম জে ভি (MWMJV) ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, কাজটি বি বি এল (BBL) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ থেকে সাব কন্টাক্ট নিয়েছে এম ডাব্লু এম জে ভি (MWMJV) ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সত্তাধীকারি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ।
এই মসজিদ নির্মাণে কোন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নী। যেই ইটগুলোর বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো নিম্ন মানের নয়। ওরা ছাত্র ইট সম্পর্কে ওদের কি কোন ধারণা আছ?
এবিষয়ে জানার জন্য নির্মনাধীন এম ডাব্লু এম জে ভি (MWMJV) ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্তাধীকারি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদের মুঠোফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।
এ বিষয়ে রাজবাড়ী জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। আমি অফিসের (এসও এবং এসডি) দুজন কর্মকর্তাকে পাঠাচ্ছি তারা সরেজমিন পরিদর্শন করবে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, সরকারি মডেল মসজিদ নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহারের কোন সুযোগ নেই। বিষয়টি আমি এখন সুনলাম খোজ নিয়ে পবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত