ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ার রুপাই খালে ৬টি বাঁধ, পানি নিষ্কাশনে বাধা


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ১:৫৫

কক্সবাজারের পেকুয়ার উপজেলার মগনামা ইউনিয়নের প্রাচীনতম রুপাই খালটির দুপাশ দশ বছর আগেই জবর দখল হয়ে গেছে। এক সময়ের খরস্রোতা খালটি ভরাট হয়ে গিয়ে গভীরতা হারিয়ে গেলে জবর দখলকারীদের কুনজরে পড়ে ৬৪ একরের পুরনো খালটির দুপাশ বেশির ভাগ ঘরবাড়িতে রুপান্তরিত হয়েছে। আঁকাবাঁকায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের খলটিতে দুই থেকে ২শ ৫০টির মত ঘর বাড়ী স্থাপন করে নতুন একটি গ্রামের নাম করণ হয়েছে দারিয়াখালী। নালার মত অগভীর একটি খালে পরিণত হওয়া খালে বর্তমানে ৬টি অবৈধ বাঁধ নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতারা। যার ফলে পানি নিষ্কোশনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। সরজমিনে গিয়ে দেখাযায়, খালের দক্ষিণ পূর্ব দিকে কাদির বাপের বাড়ী সামনে স্থানীয় ফরিদের ছেলে আবুল কালাম, নূরুল আজিমের ছেলে শাহজাহান, নওশামিয়ার ছেলে জয়নাল ও আমির হোছাইনের ছেলে বশর একটি স্থায়ী বাঁধ নির্মাণ করে মাছ ধরার প্রক্রিয়া করেছে।ডা. মোকতারের বাড়ীর সামনে কেন্দ্রীয় ওয়ার্কাস পাটির নেতা ও পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেননের পিএস পরিচয়দানকারী কাইছার তার ভাই ছাত্রলীগের নেতা বখতিয়ার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পপাদক পরিচয়দান কারী মোজাম্মেল দ্বিতীয় বাঁধটি নির্মাণ করে পানির গতিরোধ করে মাছ ধরছে। এদিকে ৫ আগই পরবর্তী সময়ে একই ব্যক্তিরা আরো একটি বাধ নির্মাণ করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

বাইশ্যার বর বাড়ীর সামনে এজাহার মিয়ার ছেলে নুরু, নূরুল আজিমের ছেলে, সাহাব উদ্দিনের নেতৃত্বে একটি সিন্ডিকেট করে বাঁধ নির্মাণ করেছে।৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও আহমদ নবীর ছেলে তাজ উদ্দিন স্থানীয় ছাত্রলীগ যুবলীগ নেতাদের নিয়ে একটি বাঁধ তৈরী করেছে।

মগনামা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বিএনপি জামায়াতের কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা গায়েবী মামলার বাদী নজরুলও একটি বাঁধ নির্মান করে মাছ ধরছে।

মগনামা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজী কামাল ও আওয়ামীলীগা নেতা ইউছুফের নেতৃত্বে একটি বাঁধ নির্মাণ করে মাছ ধরছে।।

স্থানীয় লোকজন বলেন, এ প্রবাহিত খাল দিয়ে বর্ষা মৌসুমে পানি চলাচলা ও শুষ্ক মৌসুমে লবণ মাঠে পানি সেচের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের জীবন জীবিকার স্বার্থ জড়িত। ভারি বৃষ্টি হলে পানি নামতে নাপেরে ২০ হাজার লোক কম বেশী ক্ষতিগ্রস্থ হবে। তারা আরো বলেন বৃষ্টি শুরুর দিকে অবৈধ জনস্বার্থ বিরোধী বাঁধ গুলো সরিয়ে না দিলে পানিবন্ধী হয়ে থাকতে হবে মগনামার ২০ হাজার লোকজনকে। স্থানীয় লোকজন প্রশাসন ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগীতায় অবৈধ বাঁধ সরিয়ে ফেলার জন্য দাবী জানান।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন