সরকারি খাল দখলমুক্ত করতে ডাসারে প্রশাসনের অভিযান জলাবদ্ধতা রোধে ইউএনওর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ সরাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খালের ওপর মাটি ফেলে যাতায়াত ও মাছ চাষের সুবিধার্থে অবৈধ বাঁধ নির্মাণ করেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আগে থেকেই এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
উপজেলা প্রশাসন জানায়, বারবার সতর্ক করার পরও বাঁধ সরানো হয়নি। ফলে জেলা প্রশাসকের নির্দেশনায় খাল পুনরুদ্ধারে সরাসরি পদক্ষেপ নেওয়া হয়।
উচ্ছেদ অভিযান শুরু হয় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার ও গোলাম মাওলা মুন্সির বাড়ির সামনের অংশ থেকে এবং শেষ হয় ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয় এলাকায়।
এ বিষয়ে ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ খাল, যার মাধ্যমে পানি প্রবাহিত হয়ে আশপাশের জমির জলাবদ্ধতা দূর হতো। কিন্তু কিছু ব্যক্তি খাল দখল করে মাটি ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমরা বারবার সতর্ক করলেও তারা মাটি সরায়নি। তাই আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্ষাকাল সামনে, তাই আমরা চাই না এলাকার মানুষ জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হোক। পর্যায়ক্রমে অন্যান্য দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত