ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মধুখালীতে জমকালো আয়োজনে শুরু হলো ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ বিকাল ৫:১৩

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুর হারানো গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরের মধুখালীতে শুরু হয়েছে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট। শনিবার (১৭ মে) বিকেল ৩টায় মধুখালী পৌরসভার আলমপুর সাতানী মাঠে গোন্দারদিয়া ও আলমপুর যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ খন্দকার নাসিরুল ইসলাম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, পান্না গ্রুপের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
মধুখালী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দীন আহমদ সতেজ,
মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,
ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক,
মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন,
মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. মুক্তার হোসেন,
মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, মোঃ আকরাম হোসেন খান, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মধুখালী উপজেলা শাখা, 
মোহাম্মদ মিজানুর রহমান কালা,
মোহাম্মদ রায়হান মোল্লা,
কায়সার পলাশ,
মোঃ রবিউল ইসলাম তালুকদার,
মির্জা সাঈদ হাসান মাসুদ,
মোহাম্মদ আতিয়ার রহমান মোল্লা,
মোহাম্মদ মিজানুর রহমান,
ইয়াসিন বিশ্বাস,
মেহেদী হাসান মুন্ন,
জাহাঙ্গীর আলম মোল্লা,
মোহাম্মদ জাহিদুল ইসলাম মুকুলসহ আরও অনেক নেতাকর্মী।

আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া জাতীয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন