ঝড়ে বসতঘরের উপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঝড় ও বৃষ্টিতে জামগাছ ভেঙে বসতঘরের উপর পড়ে আক্তারা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সানজিদা আক্তার। হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তিনুয়া হঠাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আক্তারা একই গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষ করে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ঘরের পাশে থাকা জামগাছ বিছানায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আক্তারা বেগম। এ ছাড়া গৃহবধূর আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অতিরিক্ত দ্বায়িত্বে থাকা ইউএনও শাফিউল মাজলুবিন রহমান সকালের সময়কে জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা