চাঁপাইনবাবগঞ্জে নাচোলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে আম, কলা, ভুট্টাসহ কাঁচা-পাকা বাড়ি-ঘড়, দোকান-পাট ভেঙ্গে যাওয়াসহ টিনের ছাউনি উড়ে যায়। শুক্রবার রাত ৮ টার দিকে এই ঝড়বৃষ্টি শুরু হয়।
এসময় বনজগাছ ভেঙ্গে রাস্তায় পড়লে যানবাহনসহ মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।পরে ঝড় শেষে নাচোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঝড়ে পড়ে যাওয়া রাস্তার গাছ সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়। এদিকে এই ঝড়ে আমের বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক লাখ টাকার অপরিপক্ক আম পরে গেছে। যা সকালে আমগুলো ১টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া নাচোল রাজবাড়ী দিঘিপাড়া এলাকায় ঘরবাড়ি ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে সরজমিনে গিয়ে দেখলাম বাড়ির ছাওনি উড়ে নিস্ব হয়ে রাস্তায় বসেছে দিঘি পাড়া গ্রামের খুরশেদ আলম বলেন আমি নতুন ধার দেনা করে ঘর করেছিলাম আমার ঘর বাড়ি সব রাতে কাল বৈশাখীর ঝড়ে তছনছ করে দিলো আমি এই ঘর কিভাবে করবো আমার তো কোন টাকা পয়সা নাই তাই ইওনো, চেয়ারম্যান, মেম্বার, আমাদের একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিলে আমরা আবার ঘরটা করতে পারবো। প্রায় রাজবাড়ী এলাকায় ব্যপক ঘর বাড়ি ঘরের টিন ও বেড়া উড়ে গেছে।
নাচোল সদর ইউনিয়নে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন আমার এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি সকাল থেকে সবার বাড়ি বাড়ি গিয়ে দেখে এসেছি সব খোজ খবর নিয়েছি যেগুলো বাড়ি ঝড়ে উরে গেছে সবাই গরিব দিন আনে দিন খাই তাই আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং পিআইও অফিসে কথা হয়ে তারা আস্বাস প্রদান করেন তাদের খোঁজ খবর নিয়ে তাদের আর্থিক সহায়তা করবে বলে আস্বাস প্রদান করেন।
নাচোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন আমাদের অফিসে এখন টিন স্টক আছে এটা দিবো এখন জাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা একটি আমাদের অফিসে ফর্ম পুরন করে দিবে তাহলে আমরা ইওনো সাহেবকে সাথে নিয়ে তাদের হাতে তুলে দিবো আর পরে আর কিছু আসসে সেই গুলো চেয়ারম্যান মেম্বারদে মাধ্যমে দেওয়া হবে।
বাড়িঘরের টিন উড়ে গেছে। এমনকি শতবছর বয়সী বট গাছও উপড়ে গেছে। অনেক পাঁকা ঘরের ছাদ ফেটে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সলেহ আকরাম বলেন, ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ভূট্টা ও কলার ক্ষতি হয়েছে৷ আম প্রায় ২শত হেক্টর জমির মধ্যে আমসিক ক্ষতি ও ধান ১শত হেক্টর জমির ক্ষতি হয়েছে । এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার বলেন, সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের জন্য তালিকা করার প্রক্রিয়া চলছে এবং তালিকা হাতে পেলে জেলা প্রসাশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী