পর্ব -২
রংপুর জেলা রেজিস্টার রফিকুল’এর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই
রংপুর জেলা রেজিস্টার রফিকুল’এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও স্বজন প্রীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। জেলা রেজিস্টারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন তো দূরের কথা তিনি নিজেই দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন ফলে রংপুর জেলা রেজিস্টার অফিসে এখন চলছে রমরমা ঘুষ বাণিজ্য। জেলা রেজিস্টার দীর্ঘদিনের ঘুষ বাণিজ্যে অভ্যস্ত হয়ে সাব রেজিস্টার থেকে জেলা রেজিস্টার হলেও তার পুরাতন অভ্যাসের কিছুই পরিবর্তন হয়নি। তার অনিয়ম খামখেয়ালি রংপুর জেলা রেজিষ্টার ও সাব রেজিস্টার অফিসগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। পূর্বের চেয়ে তাঁর দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা বেড়ে গেছে। দৈনিক সকালের সময় প্রতিনিধি ভুক্তভোগীদের যেসব তথ্য সংগ্রহ করেছে তা রীতিমত ভয়াবহ ও সাধারণ সেবা প্রত্যাশীদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবসরপ্রাপ্ত শাহজাহান অফিস সহায়ক, বাবলু অফিস সহায়ক ও মশিউর রহমান এই তিন জন দুর্নীতির অন্যতম সহযোগী বলে জানা গেছে। প্রবাদ আছে কর্তার ইচ্ছেই কর্ম ফলে কর্তা যেমন অফিসের কর্ম ও তেমন। জেলা রেজিস্টার দুর্নীতি রোধ না করে টাকার বিনিময়ে তিনি সব অবৈধকে হালাল করার চেষ্টায় ব্যস্ত আছেন। জেলা রেজিস্টার দুর্নীতির এক সিদ্ধ হস্ত তিনি ভালো করে জানেন কিভাবে উপরের বসদের ম্যানেজ করতে হয়। জেলা রেজিস্টার রফিক জেলা রেজিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি বরাদ্দ ও টি সি’র টাকা আত্মসাৎ করেছেন। প্রশিক্ষণের টাকা ও তিনি ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ আছে। তাছাড়া কাজী নিয়োগ পদোন্নতি বদলি নিয়োগে তিনি কোটি টাকার মত আয় করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র দৈনিক সকালের সময়কে জানিয়েছে। যেসব নকলনবীশ যোগ্য জ্যেষ্ঠতা অনুযায়ী নকলনবীশ থেকে পদোন্নতি পাবে তিনি তাদের নাম পরিবর্তন করে অযোগ্যদের কাগজপত্র জাল জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগে ব্যস্ত আছেন। ইতিমধ্যে তৃতীয় শ্রেণির নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান ১৪ মে বুধবার তৃতীয় শ্রেণির নিয়োগ ও পদোন্নতির জন্য একটি অফিস আদেশ জারি করেন সেখানে ১৭ তারিখ বেলা ১১ টা জেলা রেজিস্টার নিয়ে নিবন্ধন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে। এদিকে ভুক্তভোগী ও পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা জানিয়েছে অভিযোগের তদন্ত ছাড়া পদোন্নতি দিলে বড় ধরনের আন্দোলন ও আদালতের আশ্রয় নিবেন।
এমএসএম / এমএসএম
পুরোনো বাণিজ্য মেলার জমি কার ?
সাময়িক বরখাস্ত উঠতেই বেপরোয়া পশু ডাক্তার মিঠু
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: গণতান্ত্রিক ধারাবাহিকতা, জনমতের প্রতিফলন এবং সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সফলতা
সোহরাওয়ার্দী উদ্যানে ‘কফি শপ’ নামে মাদক সেবীদের আশ্রম করেছে গণপূর্ত
সাবেক শ্রমিক লীগ নেতাদের পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ
অনাবাদি জমিতে রোজেলা চাষে নতুন সম্ভাবনা
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম!
ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পুরাতন ঢাকা ক্যাম্পাস শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ
দূর্যোগে ঘুরে দাঁড়াবে কৃষি
মাশরুম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
কৃষি ব্যবসায় যুক্ত হচ্ছে ২০ হাজার উদ্যোক্তা
বিআরটিএর দুর্নীতিবাজ সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের