ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার
ঘুষ কেলেংকারীর অভিযোগে ১৫ দিন ধরে খালি আছে চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার ! পদায়ন হলেও চেয়ারে বসতে পারেনি চট্টগ্রামে পদায়নকৃত নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল। জেলা প্রশাসক পদায়নে কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে হতবাক সাধারণ নাগরিকগন। স্থবিরতা বিরাজ করছে প্রশাসনিক কার্যক্রমে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানাযায় চট্টগ্রাম সাবেক জেলা প্রশাসক ফরিদা খানমের বদলী আদেশ হওয়ার পর ২১:সেপ্টেম্বর ২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ- সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশ নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল কে চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়। বদলী আদেশ হওয়ার পর এই বদলী নিয়ে গন মাধ্যমে ঘুষ কেলেংকারী অভিযোগ উঠে, এবং ২২ কোটি টাকা আর্থিক লেনদেনের খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে সরকারের ভিতরে বাইরে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে হয়, চট্টগ্রাম সাধারণ ছাত্র জনতা ঘুষ লেনদেনের মাধ্যমে পদায়নকৃত জেলা প্রশাসক আব্দুল আউয়াল কে চট্টগ্রাম বদলী বাতিলের দাবীতে মানববন্ধন করে।
এই বদলী বিতর্ক জড়িয়ে সাবেক জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান ও নিজ পদ হারিয়ে পরিকল্পনা কমিশনে স্থান পায়। অভিযোগের তীর যায় আইন উপদেষ্টা দিকেও, যদিও তিনি এর সাথে সংশিষ্টতা নেই বলে দাবী করেন।
অন্য একটি সূত্র জানায় চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ফরিদা খানম যোগদানের পরপর তার বিরুদ্ধে নানা অনিয়ম,সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ স্বেচ্ছাচারীতার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রতিবাদের ঝড় উঠে। এসব বিষয় মাথায় নিয়ে বছরের মধ্যে ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ হারিয়ে বন পরিবেশ মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে বদলী হয়। সেখানে যোগদান না করে তিনি করে ৫ দিনের মাথায় সংস্কৃতি মন্ত্রণালয় ও ৭ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের স্হান করে নেন।
এ ব্যাপার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন ব্যানিজ্যিক রাজধানী চট্টগ্রামের জেলা প্রশাসক চেয়ারটি বিভিন্ন দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লোভনীয় চেয়ার। এ চেয়ারে বসার জন্য প্রশাসন ক্যাডারের লোকজন উপর মহলে নিয়মিত ধরনা দিতে থাকে, ও বিভিন্ন ভাবে যে যার যার মতো তদবির করে থাকে।
এ ব্যাপারে বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব বলেন - জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ উঠায় আমরা উদ্বীগ্ন, জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি রক্ষা এবং পাহারাদারের দায়িত্ব জেলা প্রশাসকের, এ দায়িত্বে পদায়নের জন্য যদি ঘুষ লেনদেন, তদবিরের মাধ্যমে আসতে হয় তাহলে তাঁর কাছ থেকে জনগণ কি সেবা পাবে? তিনি কি সরকারি সম্পত্তি রক্ষা করবেন? তিনি গুরুত্বপূর্ণ এই পদে পদায়নের অনৈতিক তদবির কিংবা অবৈধ লেনদেন বন্ধ করার আহবান জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফিট লিষ্ট তৈরি করে তার মধ্য থেকে স্বচ্ছতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার আহবান জানান। স্বচ্ছতা নিশ্চিত হলে জনসাধারণ তাঁর কাঙ্ক্ষিত সেবা পাবে, সরকারি সম্পত্তিও রক্ষা হবে।
এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বদলী হয়ে ২৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক নিকট দায়িত্ব হস্তান্তর করে গেলেও সদ্য পদায়নকৃত জেলা প্রশাসক আব্দুল আউয়াল এখনো নঁওগা তে দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে নওগাঁ জেলা প্রশাসন। যার প্রেক্ষিতে বিগত ১৫ দিন ধরে খালি পরে আছে চট্টগ্রাম জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ চেয়ারটি
Aminur / Aminur
প্রাণীসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে কাজ করছে সরকার : শাহজামান খান
দলিল বাণিজ্যের অন্দরমহল
ঢাকার সড়কে "এআই নজরদারি": ডিজিটাল মামলার ছোঁয়ায় বদলে যাচ্ছে ট্রাফিক চিত্র
ব্লাডব্যাংকের নামে মরন ফাঁদ, মিছে বাঁচার আশা
জালিয়াতির মাধ্যমে বিআরটিএ’র দালাল রুবেল এখন কোটিপতি
পেঁয়াজ কেলেঙ্কারিতে স্টান্ড রিলিজের পর বহাল তবিয়তে বনি আমিন খান
জাগৃক এর প্রধান অফিস থেকে নথি গায়েব চেয়ারম্যানের হস্তক্ষেপে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা
মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, দেরি হলেই হুমকি-হয়রানি
ড্রেজার ব্যবসায়ী সন্ত্রাসীদের কাছে কয়েক হাজার কৃষক জিম্মি
রায়ের কপি’ বেঁচে প্রতারকচক্র একেকজন কোটিপতি, প্রাইভেট সিএনজি অটোরিকসা কল্যাণ সমিতির
কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ
চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা