ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাখে আল্লাহ মারে কে

‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদে যাচ্ছেন যারা


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ১৪-২-২০২৬ দুপুর ৩:৩৫

রাখে আল্লাহ মারে কে’ বহুল প্রচলিত একটি বাংলা প্রবাদ, যার অর্থ হলো সৃষ্টিকর্তা যাকে রক্ষা করেন, তাকে কেউ কোনোভাবে ক্ষতি বা হত্যা করতে পারে না। এটি মূলত অত্যন্ত কঠিন বিপদ বা মৃত্যুর দুয়ার থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার ক্ষেত্রে বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। 
এই প্রবাদটির ঐতিহাসিক ও রূপক অর্থ হচ্ছে, হজরত মুসা (আ.)-কে ফেরাউন বহুবার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল, যা এই প্রবাদের একটি বড় উদাহরণ। আর ধর্মীয় ও সামাজিক ব্যবহারে, যেকোনো অসাধ্য সাধন বা অলৌকিক নিষ্কৃতি পাওয়ার ক্ষেত্রে, অথবা কোনো কিছু নিশ্চিত রক্ষা পাওয়ার ক্ষেত্রে মানুষ এটি বলে থাকে। 
তেমনই ঘটনা ঘটেছে সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাঁসির মঞ্চ থেকে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির নির্যাতিত মো. লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু ও জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। শুধু তাই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিন নেতা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। 
এদের মধ্যে নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন মো. লুৎফুজ্জামান বাবর। এছাড়া রংপুর- ২ আসন থেকে এ টি এম আজহারুল ইসলাম ও টাঙ্গাইল-২ আসন থেকে আবদুস সালাম পিন্টু নির্বাচিত হয়েছেন। অথচ গণঅভ্যুত্থানের আগে এই তিনজনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। গত ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক স্বৈরাচারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পরিচালিত আদালত।
তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আবদুস সালাম পিন্টু এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।
অপরদিকে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এক লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
এছাড়া, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দাড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি মোট এক লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ৭৯ হাজার ৯১০ ভোট পেয়েছেন। এ টি এম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। 
এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়া হ। ওই আাদেশের বিরুদ্ধে গত ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। এরপর গত ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এরপর গদ ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর তার আপিলের নতুন করে শুনানি হয়।এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যান ও আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে অভিযোগ থেকে ২০২৫ সালের ২৭ মে তাকে খালাস দেন আপিল বিভাগ।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু দীর্ঘ প্রায় ১৭ বছর  কারাগারে বন্দি থাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছিল।এ মামলায় বিচারিক আদালতে দণ্ডিত সকল আসামীকে খালাস দিয়ে রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। আসামীদের আপিল অ্যালাউ করে (গ্রহণ করে) রুল যথাযথ ঘোষণা এবং ডেথ রেফারেন্স রিজেক্ট করে মোট ৪৯ আসামীকে খালাসের রায় দেয়া হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গত ২৪ সালের ১ ডিসেম্বর এ রায় দেন হাইকোর্ট।ওই মামলায় খালাস পাওয়া আবদুস সালাম পিন্টুর মামলার কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২’তে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়। 
উল্লেখ্য, ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আবদুস সালাম পিন্টু। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকে তিনি টানা কারাগারে ছিলেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিএনটির ত্যাগি ও নির্যাতিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছরের অধিক সময় বন্দি ছিলেন কারাগারে। গত বছরের ১৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার আগে গত বছরেরর ১৪ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে খালাস দেন হাইকোর্ট। অন্যসব মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পরই তিনি কারাগার থেকে মুক্তি পান। হাওরবেষ্টিত তিনটি উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী নিয়ে নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।
এছাড়া, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়ে এবার জাতীয় সংসদের চেয়ারে বসবেন। জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘ ১৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েই বলেছিলেন, ‘আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।’
আজহারুল ইসলামের খালাসের রায়ের সংক্ষিপ্ত আদেশে তাকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দিতে বলা হয়েছিল। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত বিচারপতির সাক্ষরের পর তিন পাতার সংক্ষিপ্ত আদেশ প্রকাশিত হয়। যে আদেশে বলা হয়েছে, অন্য কোন মামলা বা আইনি কার্যক্রমের কারণে আটক রাখার প্রয়োজন না হলে, তাকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দেয়া হোক।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে। এরপর উক্ত বেঞ্চ রায় ঘোষণা করেন। ফলে মৃত্যুদণ্ড থেকে খালাস পান এটিএম আজহারুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে আপিল বিভাগের রায়ে তিনিই প্রথম খালাস পান।
মুক্তিযুদ্ধকালীল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলের অভিযোগ ছিলো। রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতেই রাষ্ট্রযন্ত্র ও বিচার বিভাগকে ব্যবহার করে ওই বিচার কার্যক্রম পরিচালিত হয় বলে দাবী ছিল অনেকের। তখন বিচারপতির স্কাইপি কেলেংকারী, আসামিপক্ষের সাক্ষী গুমের ঘটনা বিচার প্রক্রিয়া নিয়ে উঠা প্রশ্নকে আরো প্রাসঙ্গিক করে তুলেছে।

 

এমএসএম / এমএসএম

‘ফাঁসির মঞ্চ’ থেকে ফিরে সংসদে যাচ্ছেন যারা

এনবিআর সদস্য মোস্তাফিজুর রহমানের এত সম্পদের উৎস কোথায়

চট্টগ্রামে ফরেস্ট চেক স্টেশন ধুমঘাটে ডেপুটি রেঞ্জার ইলিছুর রহমান এর চাঁদাবাজি

বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও নারী কেলেঙ্কারীর অভিযোগ

অঢেল সম্পদের মালিক এনবিআর কর্মকর্তা শহিদুল ইসলাম

অভিযুক্ত বিপ্লব কুন্ডুই তদন্ত কমিটির প্রধান

গার্ল গাইডস্রে টাকা মেরে দেয়ার অভিযোগ কাজী জেবুন্নেছার বিরুদ্ধে

জাইকার সহায়তায় ৯৮২ কোটি টাকায় হচ্ছে ভূমিকম্প সহিষ্ণু ভবন

বিটিসিএল’এ কোটি কোটি টাকার রাজস্ব অবৈধভাবে ভোগকারীরা পগার পার!

সিডিএ’র জনবল নিয়োগ: পরীক্ষা না দিয়েই পাশ!

নতুন নকশার ই-রিকশা বন্ধে উচ্চ আদালতে রিটপিটিশন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবের চাঞ্চল্যকর নিয়োগ জালিয়াতি

নতুন নকশার ই-রিকশা বন্ধে উচ্চ আদালতে রিটপিটিশন