ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাজে ফিরলেন ১২ আফগান নারী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:১৮

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগে কাবুল বিমানবন্দরে ৮০ জনের বেশি নারী কর্মরত ছিলেন। কিন্তু এর মধ্যে মাত্র ১২ জন এখন পর্যন্ত কাজে ফিরেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিমানবন্দরের প্রবেশদ্বারে ছয় নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা গল্প করছিলেন এবং একে অন্যের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন। অভ্যন্তরীণ ফ্লাইটের আগে নারী যাত্রীদের তল্লাশি করছিলেন তারা।

আফগানিস্তানে তালেবান দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর কাজে ফিরতে শুরু করেছেন আফগান নারীরা। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবশ্য তালেবানের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এবং শুরু থেকেই নারীদেরও কাজে যোগ দিতে বলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে যে, নারীরা হিজাব পরে বাইরে বের হতে পারবেন এবং নিজেদের কর্মক্ষেত্রেও ফিরতে পারবেন। তালেবানের এমন আশ্বাস পাওয়ার পর অনেক নারীই এখন কাজে ফেরার সাহস পাচ্ছেন।

তালেবান আফগানিস্তান দখলের আগে বিমানবন্দরে কাজ করতেন রাবিয়া জামাল নামের এক নারী। তালেবান নতুন সরকার গঠনের পর তিনি এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও আবারও কাজে ফিরেছেন। তিন সন্তানের মা এই নারী বলছেন, তার আসলে আর কিছুই করার নেই।

রাবিয়া বলেন, আমার পরিবারের জন্য আমাকে অর্থ উপার্জন করতে হবে। গাঢ় নীল রংয়ের বোরকা পরে মুখ ঢেকে রেখেছেন তিনি। তিনি বলেন, বাড়িতে বসে থেকে আমার খুব চিন্তা হচ্ছিল। আমার খুব খারাপ লাগছিল।

রাবেয়ার বোন কুদসিয়া জামাল (৪৯) জানান, তালেবান নিয়ন্ত্রণ নেয়ার খবরে তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। পাঁচ সন্তানের জননী এই নারী জানান, তার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব তার। তিনি প্রথমে ভয় পেলেও এখন কাজে যেতে আর বাঁধা নেই। তিনি বলেন, আমি এখন খুব খুশি। এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। খবর এএফপির

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত