নালিতাবাড়ীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ্য গরু জবাই: বিক্রেতাকে অর্থদণ্ড
ভোরের আলো ফুটার সাথে সাথে মানুষের সমাগম হওয়ার আগেই একটি মৃতপ্রায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় মুহাম্মদ হাফিজ নামের এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ করেছে প্রশাসন।
রোববার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
জানা যায়, ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ্য পুর্ণ বয়স্ক গরু মাত্র ৩৫ হাজার টাকায় ক্রয় করে কোনপ্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় ও অভিযুক্তরা দোষ স্বীকার করায় জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরেই ভোররাতে অথবা ভোর বেলায় চক্রটি অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
Link Copied