ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে নির্ধারিত সময়ের আগেই প্রাইমারি স্কুল ছুটি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-৫-২০২৫ রাত ৯:১৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই দুপুর ২টায় ছুটি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের সময়সূচী অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্কুল চলার কথা। ওই স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীরা দুপুর ২ টায় ছুটির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

রোববার (১৮ মে) দুপুর ২ টায় ওই স্কুলে গিয়ে দেখা গেছে, স্কুলের সব কক্ষে তালা ঝুলছে। স্কুলের মাঠে কিছু ছাত্র-ছাত্রী খেলাধুলা করছে। স্কুলের বিষয়ে ওই ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করা হলে ২ টার মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে বলে তারা জানায়। এই সাথে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন অভিভাবক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।  

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক একরামুল হক মুঠোফোন জানান, আমি এদিন স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম। দু'টার মধ্যে স্কুল ছুটি দেওয়ার বিষয়টি আমি জানিনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন সকালের সময় প্রতিনিধিকে বলেন, আজকেও (১৮ মে) আমি দুপুর ১ টার দিকে ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। তবে দু'টার মধ্যেই স্কুল ছুটি দেওয়ার বিষয়টি আমি জানি না। ঘটনার সত্যতা পেলে যথারীতি ব্যবস্থা নেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ

প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি

সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার

খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা

নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার