ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ১২:৫৬

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ মে) রাত ২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত একটি জোড়া জুতা, যা থেকে পরিচয় শনাক্তে সহায়তা পাওয়ার আশা করছে পুলিশ। বর্তমানে মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, “মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি মরদেহ বা জুতার ভিত্তিতে শনাক্ত করতে সক্ষম হন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার