ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৯-৫-২০২৫ দুপুর ১:৩৫

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন তিনি।

সোমবার ভোরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস চকপাড়ার ওই কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিমদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল বলেন, ‘কৃষক বাটুল মাঝে মাঝে জুয়া খেলতেন। কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় লাখ টাকা হেরে বাসায় ফিরলে বউয়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বউ তার বাপের বাড়িতে চলে যায়। জুয়ায় টাকা হেরে ও বউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাগ এবং ক্ষোভে রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন তিনি।’ সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক