মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধে ট্রাকচালকের ওপর প্রতিবেশীর হামলা
ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের বৈকণ্ঠপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রতিবেশীর হামলায় বিশ্বজিৎ সরকার (৪৫) নামের এক ট্রাকচালক আহত হয়েছেন। শনিবার (১৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৈকণ্ঠপুর গ্রামের মৃত শিবু সরকারের ছেলে বিশ্বজিৎ সরকার তার বাপ-দাদার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই জমি নিয়ে তার প্রতিবেশী নিশিকান্ত সরকারের ছেলে বিধান সরকারদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির সীমানা এবং বসতঘরের পাশে ব্যবহারিত একটি টয়লেট ঘিরেই এই দ্বন্দ্ব দীর্ঘ হয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিন শনিবার দুপুরে বিশ্বজিৎ সরকার তার ব্যবহৃত টয়লেটের পুরনো ও ভেঙে পড়া বেড়া নতুন করে নির্মাণের জন্য একজন মিস্ত্রি নিয়ে আসেন। কাজ চলাকালে প্রতিবেশী বিধান সরকারসহ সৌরভ সরকার, সুব্রত সরকার, শোভা রানী সরকার ও মঞ্জু সরকার ঘটনাস্থলে এসে বিশ্বজিৎকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ অনুযায়ী, একযোগে তারা বিশ্বজিৎ সরকারের ওপর হামলা চালায় এবং তার বাড়ির ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুরের চেষ্টা করে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
বিশ্বজিৎ সরকার বলেন, “আমি আমার নিজের জায়গায় শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু প্রতিবেশীরা বারবার অকারণে ঝগড়া বাধাচ্ছে। শনিবার যখন মিস্ত্রি এনে বেড়া দিতে চাচ্ছিলাম, তখন তারা এসে বিনা কারণে হামলা চালায়। আমি এখন হাসপাতালে, জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিধান সরকার বলেন, “আমাদের মধ্যে জমি নিয়ে পুরনো কিছু বিরোধ আছে ঠিকই, তবে আমরা কোনো হামলা বা ভাঙচুর করিনি। বরং সে নিজেই উত্তেজিত হয়ে আমাদের ওপর চড়াও হয়।”
ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হলে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন, “বিষয়টি জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ। একটি মারামারির অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, এই ধরনের বিরোধ যাতে স্থায়ীভাবে সমাধান হয়, সেজন্য প্রশাসনের আরও কঠোর নজরদারি ও উদ্যোগ প্রয়োজন।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ