রাণীশংকৈলে কালবৈশাখীর তান্ডব, ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে রোববার (১৮ মে) বিকেল ৫ টায় প্রচন্ড কালবৈশাখি ঝড়-বৃষ্টি বয়ে গেছে। প্রায় ৪০ মিনিট ব্যাপি স্থায়ী এ ঝড়বৃষ্টির তান্ডবে এলাকাজুড়ে ঘরবাড়ি গাছপালা ও ফল-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড়ি ও আধাপাকা ভবনের শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ, ভেঙে পড়েছে অসংখ্য গাছের ডালপালা। ঝড়ো বাতাসে আম, লিচুসহ বিভিন্ন ফল ব্যাপকভাবে ঝরে পড়েছে। ধান ও ভুট্টা ক্ষেতের গাছ মাটিতে হেলে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে ও তার ছিঁড়ে গেছে। এ কারণে এলাকায় প্রায় ২০ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম এনামুল হক বলেন, এ ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং তার ছিঁড়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। যথাসম্ভব বিকাল ৪টার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।
এদিকে, কৃষি অফিসার শহীদুল ইসলাম সকালের সময়কে বলেন, ঝড়-বৃষ্টিতে উপজেলার ৫৩ হেক্টর বোরো ধান, ৪৫ হেক্টর ভুট্টা, ১২ হেক্টর শাকসবজি ও ৫ হেক্টর মরিচ ক্ষেত আক্রান্ত হয়েছে। এতে কিছু ক্ষতির আশংকা আছে।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ