ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ সকাল ৯:৪৮

রাশিয়ায় জরুরি অবতরণের সময় একটি যান্ত্রিক ত্রুটিসম্পন্ন ছোট যাত্রীবাহী বিমানের চার যাত্রী নিহত হয়েছেন। বিমানটিতে ১৪ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন।

রোববার দেশটির সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় বিমানটিতে ত্রুটি দেখা দিলে একটি জঙ্গলে জরুরি অবতণের সময় এই ঘটনা ঘটে।

সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর ১১ জন ব্যক্তি এয়ারক্রাফটের ভেতরে আটকা পড়েছিলেন। এছাড়াও বিমানের জরুরি অবতরণ ও নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ও।

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ক্রুরা। অবতরণের আগে বিমানের ক্রু একথা জানিয়েছিলেন।

রাশিয়ার তদন্তকারী সংস্থা জানিয়েছে, রোববার দেশটির ইরকুতস্ক শহর থেকে উড্ডয়ন করে এল-৪১০ মডেলের ওই বিমানটি। তবে গন্তব্যে পৌঁছানোর মাত্র চার কিলোমিটার আগে একটি গ্রামে জরুরি অবতরণ করে। এসময়ই এমন দুর্ঘটনা ঘটে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত