বালাগঞ্জে দুর্ঘটনায় নিহত ১
সিলেটের বালাগঞ্জে গাছের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বালাগঞ্জ- তাজপুর সড়কের ইলাশপুর পেট্রোল পাম্পের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাউল ইসলাম (২৪) বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পীরপুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল ২০মে রাত ১০টার দিকে সিফাউল দ্রুত গতিতে মোটরসাইকেলটি চালিয়ে আসছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। চালক সিফাউল জ্ঞান হারিয়ে সড়কের পাশে পড়ে যান। তবে, তার মোটরসাইকেলের পেছনে থাকা অন্যজন অক্ষত ছিলেন।
সিফাউলের চাচাতো ভাই হামিদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সিফাউলের ইউরোপে যাওয়ার কথা ছিল। তারা ৫ ভাই ৫ বোন। তার আকস্মিক মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত