সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জুড়ীর সাইফুলের মর্মান্তিক মৃত্যু: পরিবারে শোকের ছায়া
সৌদি আরবের রিয়াদের সাগরা সিটি শহরে একটি সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৬) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবককের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর সাথে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন।
নিহত সাইফুল মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাও (কন্টিনালা) গ্রামের মোঃ শারজান মিয়ার বড় ছেলে।
জানা যায়, সংসারের হাল ধরতে এবং ভালো ভবিষ্যতের আশায় ২০২১ সালের ডিসেম্বরে সাইফুল সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি তানমিয়া ফুড গ্রুপে ইলেকট্রিশিয়ান কাজে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে কাজ শেষে ফেরার পথে গাড়ি উল্টে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় তাঁর সাথে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন। আহত ওই রেমিটেন্স যোদ্ধা একই গ্রামের আবুল কাশেমের ছেলে আকমল হোসেন (২৫)।
সাইফুল ইসলামের মৃত্যুর সংবাদে তার সহকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ দেশে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ