রাণীশংকৈলে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মালেক এ তথ্য সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
মৃত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভূবন আলী ওরফে শিন্নি খওয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বুধবার দুপুরে কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি বজ্রপাতের শিকার হন। বজ্রাঘাতে তার মাথার কিছু অংশ পুড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা