ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন করলো বিএসএফ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ১২:৩৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে বুধবার(২১ মে) রাত ১২ টার দিকে ৭ নারী ও ৪ শিশুকে পুশইন করেছে বিএসএফ। বর্তমানে ওই ১১ জনকে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৬১, বিজিবি।

বৃহস্পতিবার(২২ মে) সকালে সীমান্ত পেরিয়ে আসা ১১ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে ধনলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পায়ে হেটে আসতে দেখে তারা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়ে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ৬১ বিজিবির অধীন ধনলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে আমাদের নিকট হস্তান্তর করেছে। এদের মধ্যে ৭ নারী ও ৪ জন শিশু রয়েছে। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলো। ওই ১১ জনের বিষয় সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত