প্যারিসের প্রথম নারী মেয়র লড়বেন প্রেসিডেন্ট নির্বাচনে
আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো। স্থানীয় সময় রবিবার (১২ সেপ্টেম্বর) তিনি এ ঘোষণা দেন।
স্প্যানিশ অভিবাসীর কন্যা ৬২ বছর বয়সী হিদালগো সোস্যালিস্ট পার্টির মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে টেক্কা দিতে তাকে পাড়ি দিতে হবে বন্ধুর পথ।
এদিকে ম্যাক্রোঁর পক্ষ থেকে যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি দ্বিতীয় মেয়াদের জন্য কি সিদ্ধান্ত নেবেন তিনি। তবে নির্বাচনের দৌড়ে আবারও নামবেন বর্তমান প্রেসিডেন্ট এমনটাই ধারণা করা হচ্ছে।
প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো। ২০১৪ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। প্রার্থীতার ঘোষণা দিতে প্যারিসের সিটি হলের পরিবর্তে আন্নে হিদালগো বেছে নেন উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর রাওয়েন।
রাজধানী প্যারিসে গাড়ির সংখ্যা কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে জনপ্রিয়তার কাতারে এখন আন্নে হিদালগো। সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা