স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে আমেনা ও তার পরিবার
শাহজাদপুর পৌর সদর রামবাড়ী ব্যবসায়ী ও বিএনপি নেতা আজমীর হোসেন বিপুলের হত্যার ঘটনার ১মাস পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন নিহতের স্ত্রী আমেনা খাতুন ও নিহতের বড়ভাই নুরুজ্জামান। বুধবার বিকেলে রামবাড়ীতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১৮ই এপ্রিল বাড়ীর সামনে প্রতিবেশী ইয়াবা ব্যবসায়ী শহিদুল ও তার সহযোগী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন আজমীর হোসেন বিপুল। সাংবাদিক সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন অভিযোগ করেন তার স্বামী বিপুল ইয়াবা ব্যবসায়ী শহিদুলকে এলাকায় মাদক বিক্রি নিষেধ করায় পরিকল্পিতভাবে মাদক বিক্রেতা শহিদুল বিপুলকে তার বাড়ীর সামনে ১৮ই এপ্রিল সন্ধ্যায় প্রকাশ্যে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলকে গুরুতর আহত করে। এদিন গুরুতর আহত বিপুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে বিপুল মারা যায়। নিহতের স্ত্রী আমেনা অভিযোগ করেন, তিনি তার স্বামীর খুনী শহিদুল সহ ২৬জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলার পর থেকেই শহিদুল ও তার সন্ত্রাসী বাহিনী তার পরিবারের সকল সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। বিপুলের স্ত্রী ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
এদিকে শাহজাদপুর থানার ওসি আছলাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- বিপুল হত্যার বিষয়টি গুরুত্বের সংগে নেয়া হয়েছে। এরই মধ্যেই মামলার ৩জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামী সহ বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান