রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বসাকপাড়ায় বৃহস্পতিবার ২২ মে সকালে ছোট বসাকের বাসা থেকে তার স্ত্রী বীণা রাণীর (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রাণীশংকৈল পৌর শহরের বসাকপাড়ার বাসিন্দা ছোট বসাক ও তার স্ত্রী বীণা রাণী বসাক দু'জনে পাশা-পাশি দুটো ঘরে অবস্থান করে।
ছোট বসাক জানান, আমার স্ত্রী বীণা বসাক আমার পাশের ঘরে ঘুমাবে বলে শুতে যায়। আমি আমার ঘরে রাত ৩টা পর্যন্ত জেগে থাকি। তারপর ঘুমিয়ে পড়ি। সকালে বাড়ির লোকজনসহ ওই ঘরে তাকে গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ি। ছোটসহ পরিবারের লোকজন ও প্রতিবেশিরা বীণার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।
এ বিষয়ে ওসি আরশেদুল হক আরো বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে। এনিয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি মর্মে ওসি জানান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা