ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান : ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৯-২০২১ দুপুর ১০:৩০

মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান বলে দাবি করেছেন ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। তিনি বলেন, তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই খবর জানতে পেরেছেন। তবে ইরান ইসরায়েলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। খবর আল-জাজিরা।

কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনি যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইস্পাহান শহরে অবস্থিত একটি সামরিক বিমানঘাঁটিতে এই প্রশিক্ষণ দিচ্ছে ইরান দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের। 

গতকাল রবিবার দেশটির রেইচম্যান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনি গ্যান্টজ এসব কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় কিভাবে মনুষ্যবিহীন ড্রোন বানানো যাবে তেহরান সেই চেষ্টা করছে। ইরানের ইস্পাহান শহরের কাসানে ড্রোনের রানওয়ে আছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরান ইসরায়েলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। এদিকে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমাবিশ্বের চরম উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, তেহরান গোপনে পরমাণু চুল্লি বৃদ্ধি করেছে।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা