ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৩-৫-২০২৫ দুপুর ১২:২৯
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল টূর্ণামেন্টের খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
 
এ সময় উপস্হিত ছিলেন বক্সগঞ্জ  উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিএসসি, বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা শাহ আজিজ ভূঁইয়া, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি লক্ষণ চন্দ্র মজুমদার,অভিভাবক প্রতিনিধি মনির হোসেন, শারেরীক শিক্ষা শিক্ষক খোদেজা আক্তার প্রমুখ সহ  বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্হিত ছিলেন।
 
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীগনের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ লক্ষ করা যায়। স্কাউটস টিম বাধ্যযন্ত্র বাজিয়ে খেলার মাঠ প্রদর্শন করে খেলোয়াড় ও দর্শকদের মাতিয়ে তোলেন।
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মজিবুর রহমান মোল্লা বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চায় খেলাধুলার বিকল্প নেই। তাই বিদ্যালয়ের আয়োজনে প্রীতি ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ঐতিহ্যের কৃতিত্ব ধরে রাখতে সকল ধরণের কার্যক্রম চালিয়ে নেওয়া হবে আশাবাদ ব্যাক্ত করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব