ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১২:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫৪ বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে অথচ খুবই হতাশাজনক যে, আমের বহুমুখী ব্যবহার, আমের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন, ব্যবস্থাপনা, বিদেশে আম রফতানির জন্য কোনো সরকারই পদক্ষেপ গ্রহণ করেনি। গত ৫৪ বছরে দেশের বিশাল সম্ভাবনাময় আম সম্পদের উন্নয়নে সরকার, স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি কোনো দিক থেকে পদক্ষেপ নেয়া হয়নি।

শুক্রবার (২৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল মিলনায়তনে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রফতানি শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন, নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কূটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনা সহজ করে বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। প্রতি বছর দেশে ২৫ লাখ মেট্রিক টন আম উৎপাদনের মধ্যে মাত্র সর্বোচ্চ ১০ হাজার মেট্রিক টন আম রফতানি হয়েছে। অবশিষ্ট আম পরিকল্পিত পদক্ষেপের অভাবে নষ্ট হচ্ছে। উৎপাদিত আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তিনি।
 
তিনি আরও বলেন, আমকে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচারসহ বহুবিধ প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
 
আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার আশ্বাস দিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে।চাঁপাইনবাবগঞ্জকে ম্যাংগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম যুব কর্মসংস্থান ও আম রফতানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করতে ‘চাঁপাইনবাবগঞ্জের আম, বিশ্বের দ্বারে’ এই স্লোগানে সেমিনারের আয়োজন করে সংগঠনটি।
 
দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে আম গবেষক, রফতানিকারক ও উদ্যোক্তারা ডিজিটাল মার্কেটিং, আম প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি নিয়ে আলোচনা করেন। সেমিনারে প্রায় ৫ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।এ্যাড নুরে আলম সিদ্দিকি আসাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, এফ-কমার্স ও ব্র্যান্ডিং" বিষয়ে উপস্থাপনা করেন শরীফ আবু হায়াত অপু, "আম রপ্তানি গাইডলাইন" বিষয়ে উপস্থাপনা করেন এক্সপোর্ট সেবার জাহিদ হাসান,
চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, শিবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবীবসহ অন্যান্যরা। দিনব্যাপী সেমিনারে আম নিয়ে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পগোষ্ঠী। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক