ভূরুঙ্গামারীতে বৃষ্টির পানিতেই তীর রক্ষা বাধে ধস
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাড়ে ১০ কোটি টাকা ব্যয় নির্মিত দুধকুমার নদের তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির পানিতে নদীর তীর রক্ষা বাঁধের ধস দেখা দিয়েছে।
জানা গেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর ব্যবস্থাপনা ও উন্নয়ন শিরোনামে ২০২১ সালে ১০ই আগস্ট একনেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৬৮ লক্ষ টাকা যা বিভিন্ন প্যাকেজে বর্তমানে কুড়িগ্রাম পাউবোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। বন্যা আসার আগেই নদীর তীর রক্ষা ধস নামায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ কাজের মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকায় এবং যথাযথ ডাম্পিং না করে সিসি ব্লক বসানোর কারণে বৃষ্টির পানিতেই বাঁধের ধ্স দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে উপজেলা চড়ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলাম পুর মৌজার দুধকুমার নদের ডান্ তীর রক্ষা বাঁধের কিছু অংশ ধ্বসে পড়েছে সিসি ব্লক গুলো এলোমেলো ভাবে পড়ে আছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় দুধকুমার নদীর ডান তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে ১৪ নং প্যাকেজ আওতার
চরভঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার ৫০০ মিটার বাদ নির্মাণের জন্য কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান টিআই পি ভি এল জেড আই জে ভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
এ বিষয়ে কুড়িগ্রাম পাউবো উপসহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
রাফিয়া আখতার জানান বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলা হয়েছে। প্রকল্পের কাজ চলমান থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা এখনো কাজ বুঝে পাননি। কাজে অনিয়ম হলে তার দায় দায়িত্ব ভার ঠিকাদারি প্রতিষ্ঠানের । বাঁধের ধসে যাওয়া অংশের কাজ পুনরায় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ