ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাভার্ডভ্যান-ট্রাক্টর সংঘর্ষে আগুন, আহত ৪


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৪:৭

 খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইট বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানটি পুড়ে যায় এবং ট্রাক্টরের চার শ্রমিক আহত হয়। শনিবার (২৪ মে ২০২৫) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান খাগড়াছড়ি জেলা শহরে আসার পথে আলুটিলায় ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাভার্ডভ্যানে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়।
 
এতে আহত হয় ট্রাক্টরের চারজন শ্রমিক। তারা হলেন মো. রহিম, মো. শাহিন, মো. রমজান আলী ও থৈঅংগ্য মারমা। প্রত্যেকেই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, সড়ক দুঘর্টনায় আহত চারজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র দাশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ