ডাসারে এনজিওর নামে প্রতারণা: ২৫ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তারা
মাদারীপুরের ডাসার উপজেলায় ‘জেশ ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিও হঠাৎ করে কার্যক্রম বন্ধ করে প্রায় ২৫ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনজিওর অফিসে এখন তালা ঝুলছে, আর প্রতিদিনই ভুক্তভোগী গ্রাহকরা সেখানে ভিড় করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীবাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী গ্রামে এক প্রবাসীর বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে কয়েক মাস আগে এনজিওটি কার্যক্রম শুরু করে। "বিনা সুদে ঋণ দেবে" এমন প্রলোভন দেখিয়ে ডাসার ও আশপাশের এলাকার শতাধিক পরিবার থেকে নিয়মিত সঞ্চয় সংগ্রহ করে তারা।
ভুক্তভোগীদের দাবি, বৃহস্পতিবার রাতে অফিসে তালা মেরে কর্মকর্তা রকিবুল ইসলাম (যিনি রকি রহমান নামেও পরিচিত) ও তার সহযোগীরা রাতের আঁধারে গা ঢাকা দেন। এরপর থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
একজন গ্রাহক বলেন, “আমরা ছোট একটা সহায়তা পাব ভেবে টাকা জমা দিয়েছিলাম। এখন সব হারালাম।”অন্য একজন বলেন, “এনজিওর সামনে এসে দাঁড়িয়ে থাকি, যদি কেউ কিছু বলতে আসে।”ভবন মালিকের ভাই সিরাজুল ইসলাম জানান, “রকিবুল ইসলাম শাখা ব্যবস্থাপক পরিচয়ে বাড়ির দুটি রুম ভাড়া নেন। এখনও লিখিত কোনো চুক্তি হয়নি, এর আগেই তারা পালিয়ে গেছে।”
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”স্থানীয়দের ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত প্রতারণা। প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত