ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ভুরুঙ্গামারীতে কুড়িয়ে পাওয়া নবজাতকের পরিচয় উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ২:৪১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৮ দিন বয়সী এক কন্যা শিশুর অবশেষে বাবা মায়ের পরিচয় পাওয়া গেছে। শিশুটি নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকশির খামার এলাকার জাহানারা বেগম ও নুর মোহাম্মদ দম্পতির সন্তান।  শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন নবজাতকটির উপর সংঘটিত ঘটনার প্রকৃত কারণ।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল বকসীখামার গ্রামের নুর মোহাম্মদের গর্ভবতী স্ত্রী জাহানারা বেগমকে গত ১৬মে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১৭ মে সিজারিয়ানের মাধ্যমে তার একটি কন্যা সন্তান জন্মলাভ করে। চারদিন পর সন্তানসহ মাকে রিলিজ করা হয়।  শুক্রবার নবজাতকটি হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। এরপর শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা শহরের মোবাইল ফোন টাওয়ারের পাশে মিলন মিয়া ও আসমাউল হোসনা দম্পতির বাথরুমের পিছনে কান্নারত অবস্থায় উদ্ধার করা হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে নবজাতকের পরিচয় উদ্ধার করেতে না পেরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। ভূরুঙ্গামারী থানা পুলিশ সাথে সাথে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের তত্বাবধানে ভর্তির ব্যবস্থা করে। চাঞ্চল্যকর এ ঘটনা 
 নবজাতকটির ভাই শুক্রবার রাতে তার মাকে বিষয়টি খুলে বলে। ঘটনা জানার পরপরই তার মা রাত ২টার দিকে ভূরুঙ্গামারী থানায় গিয়ে উপস্থিত হন।
পুলিশ জানায়, জাহানারা বেগম ও আসমাউল হোসনা সম্পর্কে খালাতো বোন। জাহানারার স্বামী নুর মোহাম্মদ কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত শুক্রবার সকালে ঘর থেকে নবজাতক শিশুটিকে নিয়ে কাউকে কিছু না বলে ভূরুঙ্গামারীতে আসমাউল হোসনার বাড়ির পাশে গোপনে রেখে চলে আসে।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তার অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। আমরা ইউএনও, ওসি ও সমাজসেবা কর্মকর্তাদের উপস্থিততে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেব।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া গেছে। তার পরিচয় যাছাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার