ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্যসচিব লিটন


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৫:৪৮
আসন্ন কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে প্রেসক্লাব পরিচালনা কমিটি বিলুপ্ত করে দৈনিক নয়া দিগন্তের মোস্তফা কামালকে আহবায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সদস্যসচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 
রবিবার(২৫ মে) দুপুরে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটির উপদেষ্টা কমিটি ঘোষণা করেন শফিক চৌধুরী। এসময় সাথে ছিলেন কমিটির আরেক উপদেষ্টা মিয়া আব্দুল হান্নান । আমার দেশ পত্রিকা ঢাকা জেলা প্রতিনিধি রাকিব হোসেন ও এনটিভি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রথম আলো কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তিনমাস মেয়াদে গঠিত আহবায়ক কমিটি সুষ্ঠ সুন্দরভাবে একটি নির্বাচনের আয়োজন করবেন।
 
এসময় যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর এর সঞ্চালনায় কালের কণ্ঠের আলতাফ হোসেন মিন্টু, সংবাদ পত্রিকার শহিদুল ইসলাম বিপ্লব, এশিয়া বাণীর ইউনিট প্রধান মিয়া আব্দুল হান্নান, আজকের পত্রিকার নাজিমুদ্দিন ইমন, কালের কণ্ঠের (ডিজিটাল) শেখ ফরিদ, দেশ রূপান্তর পত্রিকার রাজু আহমেদ, আমাদের সময় ও এটিএন নিউজের প্রতিনিধি আশিক নূর, বাংলা টিভির প্রতিনিধি এরশাদ হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি নাসির উদ্দিন টিটু, যায়যায়দিন প্রতিনিধি মাসুম পারভেজ, ইনকিলাব প্রতিনিধি সোহাগ খান, ইত্তেফাক প্রতিনিধি এনামুল হাসান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি লিটন খান, দৈনিক ডেসটিনির সোলায়মান সুমনসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রপত্রিকার আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত