গণঅধিকার পরিষদ’র খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
এডভোকেট আব্দুল মমিনকে আহ্বায়ক এবং মো. ইব্রাহিম খলিলকে সদস্য সচিব করে আগামী এক বছরের জন্য খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদ।
রবিবার (২৫ মে ) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট আব্দুল মমিন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরু এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা কমিটির নাম প্রকাশ করা হয়েছে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। কমিটিতে মো. এরশাদ হোসেন'কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তপেন বিকাশ ত্রিপুরা'কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
সদ্য গঠিত গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক এডভোকেট আব্দুল মমিন বলেন, "গণঅধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হলে দেশের মানুষের শাসনতান্ত্রিক মৌলিক অধিকার, ও ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
পার্বত্য চট্টগ্রামের সকল বৈষম্য দূর করে পাহাড়ের সকল সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে এবং সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করা হবে।"
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান